পোস্টগুলি

WBJEE Registration 2026: শুরু হল আবেদন, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিতে ভর্তির বড় সুযোগ

Karma Khabar

 শুরু হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন, কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ জানুন (WBJEE)

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গেল চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা WBJEE-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া। নির্ধারিত সময় মেনেই মঙ্গলবার থেকে পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। পরীক্ষার্থীরা এখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

জানা গিয়েছে, ২০২৬ সালের ২৪ মে WBJEE পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।

জয়েন্টে রেজিস্ট্রেশন শুরু, কোন কলেজে ভর্তি হতে পারবেন জানুন (WBJEE)

জানা যায়, চলতি বছর ২৪ মে দুটি পত্রের ওপর ডব্লিউবিজেইই (WBJEE) পরীক্ষা নেওয়া হবে। যেখানে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে প্রাপ্ত ব্যাংকের মাধ্যমে।

আবেদন করার শেষ তারিখ

WBJEE পরীক্ষার জন্য ৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তাই যারা এই পরীক্ষায় বসতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

আবেদন ফি

আবেদন করার জন্য বিভিন্ন শ্রেণীর প্রার্থীদের আলাদা ফি নির্ধারণ করা হয়েছে।

অসংরক্ষিত শ্রেণী (General):

•  পুরুষ: ৫০০ টাকা

•  মহিলা: ৪০০ টাকা

•  তৃতীয় লিঙ্গ: ৩০০ টাকা

সংরক্ষিত শ্রেণী (SC/ST/OBC):

•  পুরুষ: ৪০০ টাকা

•  মহিলা: ৩০০ টাকা

•  তৃতীয় লিঙ্গ: ২০০ টাকা

বয়স ও যোগ্যতা

WBJEE পরীক্ষায় বসার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। বেশিরভাগ কোর্সের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।

তবে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এই কোর্সগুলিতে ভর্তি হতে হলে প্রার্থীদের দ্বাদশ শ্রেণী (Higher Secondary) পাশ করতে হবে এবং কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

কোথায় ভর্তি হওয়ার সুযোগ

WBJEE-তে প্রাপ্ত র‍্যাঙ্কের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়

এছাড়াও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা করছে ভর্তির ক্ষেত্রে রাজ্য জয়েন্টে প্রাপ্ত নম্বরকে দেওয়া হবে। এছাড়াও কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য জয়েন এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া ও হবে বলে জানা গিয়েছে। তবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো কিছু প্রকাশ করা হয়নি (WBJEE)।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.