উত্তর দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দা এবং নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নিউট্রিশনিস্ট (Nutritionist) এবং এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) পদে কর্মী নেওয়া হবে। নিয়োগ করা হবে হেমতাবাদ আরএইচ এবং ইসলামপুর মহকুমা হাসপাতাল-এ।
শূন্যপদের সংখ্যা
এই নিয়োগে মোট দুটি পদে প্রার্থী নেওয়া হবে।
• নিউট্রিশনিস্ট (Nutritionist – NRC) : ২টি পদ
° SC – ১
° EWS – ১
• এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) : ৮টি পদ
° UR – ২
° SC – ২
° ST – ১
° OBC (A) – ১
° OBC (B) – ১
° EWS – ১
শিক্ষাগত যোগ্যতা
১. নিউট্রিশনিস্ট (NRC):
• প্রার্থীকে ফুড অ্যান্ড নিউট্রিশনে বি.এসসি (B.Sc) বা এম.এসসি (M.Sc) ডিগ্রি পাস হতে হবে।
• কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।
• শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা
নিউট্রিশনিস্ট : ১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স ২১ থেকে ৪০ বছর।
এনআরসি অ্যাটেনডেন্ট : বয়স ২০ থেকে ৪০ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC, ST ও OBC প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
এখানে পদ বিশেষে আলাদা আলাদা বেতন দেওয়া হবে।
পদের নাম মাসিক বেতন
নিউট্রিশনিস্ট (Nutritionist – NRC) ২৫,০০০/- টাকা।
এনআরসি অ্যাটেনডেন্ট (NRC Attendant) ৫,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
1. প্রার্থীদের www.wbhealth.gov.in-এ গিয়ে যেতে হবে।
2. ‘Online Recruitment’ মেনু থেকে নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করতে হবে।
3. ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে নির্ভূলভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
4. প্রয়োজনীয় নথিপত্র যেমন, ফটো, আধার কার্ড বা ভোটার কার্ড,
5. শিক্ষাগত যোগ্যতার নথি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ইত্যাদি আপলোড করতে হবে।
6. নির্দিষ্ট আবেদন ফি জমা করে ফর্ম সাবমিট করতে হবে।
আবেদন ফি
ক্যাটেগরি ফী
সাধারণ বা ইউআর (UR) প্রার্থীদের জন্য ১০০ টাকা।
সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/EWS) প্রার্থীদের জন্য
৫০ টাকা।
নিয়োগ পদ্ধতি
• নিউট্রিশনিস্ট:
এই পদে প্রার্থীদের প্রথমে একটি ৫০ নম্বরের লিখিত পরীক্ষা (MCQ ভিত্তিক) হবে। উত্তীর্ণদের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এখানে থাকবে ৫ নম্বর। মোট ৫৫ নম্বরের ভিত্তিতে নিয়োগ তালিকা তৈরি করা হবে।
এনআরসি অ্যাটেনডেন্ট:
এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের প্রাপ্ত নম্বর থেকে ২০ এবং উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বর থেকে ৩০, অর্থাৎ মোট ৫০ নম্বরের ওপর মেধা তালিকা তৈরি করা হবে এবং তার ভিত্তিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু : ১১মার্চ ২০২৬
অনলাইন আবেদন শেষ : ১২ মার্চ ২০২৬
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ : ১২ মার্চ ২০২৬
সম্পূর্ণ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : ১৩ মার্চ ২০২৬
যারা স্বাস্থ্য বিভাগে চাকরি করতে চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
