পুরুলিয়ায় ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগ ২০২৬: সরাসরি ইন্টারভিউ, পরীক্ষা নেই
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার চাকরি খুঁজছেন, তাদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে Purulia জেলা। এখানে একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক ও অফিস স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল—এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে বরাবাজার এলাকার St. Xavier’s High School। চলুন সহজ ভাষায় পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
📌 পুরুলিয়ার ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ
বরাবাজার এলাকার সেন্ট জেভিয়ার্স হাই স্কুল মারফত এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মূলত তিন ধরনের পদে নিয়োগ করা হবে,শূন্যপদের সংখ্যা নিয়ে স্পষ্ট ভাবে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। এ বিষয়ে অতিরিক্ত আপডেট পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।
🎓 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
1. প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ (যেমন B.Ed বা D.El.Ed) থাকতে হবে।
2. যাদের সিবিএসই (CBSE) স্কুলে কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে, তাদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
💰 বেতন
নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। যোগ্য প্রার্থীদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
📝 নিয়োগ প্রক্রিয়া
এখানে নিয়োগের জন্য কোন রকম পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে পরীক্ষা করে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
📄 আবেদন করার পদ্ধতি
এখানে প্রার্থীদের আগে থেকে কোন আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট স্থানে এবং সময়ে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে।
👉 প্রার্থীদের যা করতে হবে:
নির্দিষ্ট দিনে
নির্দিষ্ট সময়ে
সরাসরি ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে
📑 ইন্টারভিউতে কী কী নথি নিয়ে যাবেন?
ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই সঙ্গে রাখবেন—
আপডেট করা CV/Resume
পাসপোর্ট সাইজের ছবি
সমস্ত শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল সার্টিফিকেট ও মার্কশিট
সব নথির ফটোকপি (জেরক্স)
📍 ইন্টারভিউয়ের সময় ও স্থান
ইন্টারভিউয়ের তারিখ: ১৭ মার্চ ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
সময়: প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বেলা ১১:০০ টার মধ্যে।
স্থান: স্কুল ক্যাম্পাস, সিন্দ্রি রোড (বাস স্ট্যান্ডের কাছে), বরাবাজার।
📞 যোগাযোগের নম্বর
কোনো তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন—
9749056766
8617845003
