পোস্টগুলি

যুব সাথীর টাকা ঢুকছে না? ব্যাংকের এই কাজ না করলে অ্যাকাউন্টে টাকা আসবে না

Karma Khabar

 যুব সাথীর টাকা ঢুকছে না কেন? ব্যাংকের এই কাজ না করলে যুব সাথীর টাকা পাবেন না

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুব সাথী (Yuva Sathi) নিয়ে রাজ্যের বেকার যুবকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য যুবকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢোকাও শুরু হয়ে গেছে |

তবে অনেক আবেদনকারী অভিযোগ করছেন, তারা আবেদন করার পরও এখনো পর্যন্ত যুব সাথীর টাকা পাননি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে— কেন টাকা ঢুকছে না? আবেদন করার পরও টাকা আটকে থাকছে কেন?

আসলে এই সমস্যার প্রধান কারণ অনেক সময় আবেদন নয়, বরং ব্যাংক অ্যাকাউন্টের একটি গুরুত্বপূর্ণ সেটিংস। সেই কাজটি যদি ঠিকভাবে করা না থাকে, তাহলে রাজ্য সরকারের তরফে টাকা ছাড়া হলেও আপনার অ্যাকাউন্টে তা পৌঁছাবে না। তাই যুব সাথীর টাকা পাওয়ার জন্য একটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে।

আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব—

•  কেন যুব সাথীর টাকা ঢুকছে না

•  কোন কাজ না করলে টাকা আসবে না

•  আধার সিডিং বা DBT কী

•  কীভাবে এই সমস্যা সমাধান করবেন

যুব সাথীর টাকা ঢুকছে না কেন?

আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট। তার মধ্যে সদ্য চালু হওয়া যুব সাথী নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। বিশেষত অনেকেরই টাকা ঢুকতে সমস্যা হওয়ায় রাজ্যে এই প্রকল্প নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। কিন্তু কেন আপনার যুব সাথীর টাকা ঢুকছে না? সমস্যা আপনার আবেদনে না থাকলেও ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে। হ্যাঁ ঠিকই শুনেছেন, যুব সাথীর টাকা ঢোকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং থাকা বা ডি বি টি চালু থাকা জরুরি। নয়তো রাজ্য সরকারের তরফে টাকা ছাড়া হলেও জীবনে আপনার টাকা অ্যাকাউন্টে আসবে না। কি এই আধার সিডিং প্রক্রিয়া? কিভাবে করবেন? সবটা জেনে নিন।

যদি এই ব্যবস্থা চালু না থাকে, তাহলে রাজ্য সরকারের তরফে টাকা পাঠানো হলেও সেটি আপনার অ্যাকাউন্টে জমা পড়বে না।

আধার সিডিং বা DBT কী?

সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতির মাধ্যমে সরকারি অনুদান, ভাতা বা ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

যুব সাথী প্রকল্পেও একই নিয়ম প্রযোজ্য।

DBT চালু করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা থাকা জরুরি।

অনেকেই এখানে একটি বিষয় ভুল বোঝেন। অনেকেই মনে করেন আধার লিঙ্ক এবং আধার সিডিং একই জিনিস। কিন্তু আসলে এই দুইটি বিষয় আলাদা।

কিভাবে আধার সিডিং করাবেন?

আপনি যদি যুবসাথী প্রকল্পের আবেদনকারী হন এবং এখনো টাকা না পেয়ে থাকেন, তবে অবিলম্বে আপনার অ্যাকাউন্টের সাথে আধার সিডিং বা ডিবিটি (DBT) অপশন চালু আছে কি না তা ব্যাঙ্ক আধিকারিকদের থেকে জেনে নিন। না থাকলে নিচের পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই তা করে নিতে পারবেন।

1.  প্রথমে আপনার ব্যাংকে গিয়ে ‘Aadhaar Seeding Form’ বা ‘DBT Consent Form’ ফর্ম নিন। অনেক ক্ষেত্রে কেওয়াইসি ফর্ম এর ভেতরেই ডি বি টি চালু করার অপশন দেওয়া হয়।

ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।

2.  এরপর ফর্ম এবং সঙ্গে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ডের এক কপি জেরক্স এবং ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিন।

3.  কিছুদিনের মধ্যেই ব্যাংকের পক্ষ থেকে আপনার একাউন্টে ডি বি টি সক্রিয় হয়ে যাবে।

এছাড়া আপনি চাইলে অনলাইনেও আপনার ব্যাংকের নির্দিষ্ট অ্যাপ (যেমন এসবিআই এর ক্ষেত্রে YONO SBI) এ Service Request ট্যাব থেকে Aadhaar Linking/ Seeding অপশনের মাধ্যমে এই কাজ করে নিতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.