কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে বড় নিয়োগ ২০২৬: শুধু ইন্টারভিউতেই চাকরি পাওয়ার সুযোগ
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুখবর। যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করতে চান বা মেডিক্যাল লাইনে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সম্প্রতি Chittaranjan National Cancer Institute (CNCI), কলকাতা-তে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে HLL Lifecare Limited।
সবচেয়ে বড় বিষয় হল, এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তাই যারা দ্রুত চাকরি পেতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ
Advertisement No – HLL/HCS/25-26/01
কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) তে এই নিয়োগ হবে। মোট ৭৯ ধরনের পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে
• স্টাফ নার্স
• OT টেকনিশিয়ান
• ICU টেকনিশিয়ান
• ল্যাব টেকনিশিয়ান
• রেডিওগ্রাফার
• ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
• অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান
• অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
• অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট
• অফিস অ্যাসিস্ট্যান্ট ও আরও অনেক।
বিভিন্ন পদে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে, তবে প্রার্থীর পারফরম্যান্স এবং প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিয়োগের স্থান হবে কলকাতার হাজরা অথবা নিউ টাউন ক্যাম্পাস।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি নিচে দেওয়া হলো:
স্টাফ নার্স
• যোগ্যতা: B.Sc Nursing বা GNM
• অভিজ্ঞতা: ৬ মাস থেকে ২ বছর
OT / ICU টেকনিশিয়ান
• যোগ্যতা: B.Sc বা Diploma (OT/ICU/CCU)
• অভিজ্ঞতা: ১–৪ বছর
রেডিওগ্রাফার
• যোগ্যতা: Radiology-তে ডিগ্রি বা ডিপ্লোমা
• অভিজ্ঞতা: ১–৫ বছর
ল্যাব টেকনিশিয়ান
• যোগ্যতা: Lab Technology-তে ডিগ্রি/ডিপ্লোমা
• অভিজ্ঞতা: ১–৫ বছর
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
• যোগ্যতা: M.Sc / M.Phil Clinical Psychology
• অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান
• যোগ্যতা: M.Sc Nutrition
• অভিজ্ঞতা: ১ বছর
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
• যোগ্যতা: B.Com
• অভিজ্ঞতা: ৩ বছর
অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট
• যোগ্যতা: Diploma in Pharmacy
• অভিজ্ঞতা: ১ বছর
অফিস অ্যাসিস্ট্যান্ট
• যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন
• অভিজ্ঞতা: ১ বছর
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ মার্চ, ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC/PwD প্রার্থীদের জন্য বয়স ও সংরক্ষণের সুবিধা প্রযোজ্য হবে।
বেতন
বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতনের অংক স্পষ্ট উল্লেখ করা হয়নি । তবে HLL এবং CNCI-এর নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন শুধুমাত্র অনলাইনে গুগল ফর্মের (Google Form) মাধ্যমে করতে হবে:
• এজন্য
https://docs.google.com/forms/d/1GpxiBJpn6qpFA9XqesE8SX3bQ7B19xs_SdWt81bIbpA/edit এই লিংকে যেতে হবে।
• নির্দিষ্ট ফরম্যাটটি ডাউনলোড করে সেটি ডিজিটালভাবে পূরণ করতে হবে। হাতে লেখা কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
• পূরণ করা ফর্মের সাথে আপনার বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং লেটেস্ট স্যালারি স্লিপ আপলোড করতে হবে।
• প্রতিটি আপলোড করা ফাইলের সাইজ ১০ এমবি (10 MB)-র নিচে হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
• প্রথমে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে।
• এরপর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে রাখতে হবে।
• ইন্টারভিউতে পাস করলে চাকরিতে নিয়োগ করা হবে।
যারা বর্তমানে সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের ইন্টারভিউয়ের সময় ‘No Objection Certificate’ দেখাতে হবে।
Registration তারিখ ও সময়
আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ, ২০২৬।
সময়: বিকেল ৫:০০টা পর্যন্ত।
