বীরভূমের স্বাস্থ্য বিভাগে হাউস স্টাফ নিয়োগ ২০২৬ – শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরির সুযোগ
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর। রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরে কাজ করার দারুণ সুযোগ নিয়ে এসেছে বীরভূম জেলার সুরি সদর হাসপাতাল। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে হাউস স্টাফ পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেসব প্রার্থী চিকিৎসা ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে।
![]() |
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। ফলে কম সময়ে এবং সহজ পদ্ধতিতে সরকারি স্বাস্থ্য দপ্তরে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যারা MBBS পাশ করেছেন এবং ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন, তাঁরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।
এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হলো।
নিয়োগকারী সংস্থা
বীরভূমের স্বাস্থ্য বিভাগে হাউস স্টাফ নিয়োগ
নিয়োগকারী সংস্থা
বীরভূম সুরি সদর হাসপাতাল।
পদের নাম হাউস স্টাফ।
মোট শূন্যপদ ১৩।
কাজের ধরন চুক্তিভিত্তিক।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
• আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত MBBS পাস করতে হবে।
• নির্দিষ্ট ক্ষেত্রে ইন্টার্নশিপ সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
• প্রার্থীকে Medical Council-এর অধীনে রেজিস্টার্ড হতে হবে।
বয়সসীমা
৩১ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া চলবে না।
বেতন
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ভালো অংকের মাসিক বেতন দেওয়া হবে। যদিও বেতনের পরিমাণ সঠিকভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।
আবেদন প্রক্রিয়া
• আগ্রহী প্রার্থীদের নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে।
• নিজের হাতে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে ফেলতে হবে।
• আবেদনপত্রের সাথে নিচে দেওয়া সমস্ত নথিপত্রের মূল কপি এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য গিয়ে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসসা
• ম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
• MBBS পরীক্ষার সমস্ত সেমেস্টারের মার্কশিট।
• ইন্টার্নশিপ সার্টিফিকেট।
• মেডিক্যাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (MBMC/MCI)।
• বয়স প্রমাণের জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট।
• চান্স সার্টিফিকেট (Chance Certificate for MBBS)।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।
ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ তথ্য
• ইন্টারভিউয়ের তারিখ: ০২ জুন, ২০২৬ (মঙ্গলবার)।
• সময়: সকাল ১১:০০ টা থেকে।
• স্থান: সুপারিন্টেন্ডেন্ট-এর অফিস, সুরি সদর হাসপাতাল, বীরভূম, পশ্চিমবঙ্গ-৭৩১১০১।
