পোস্টগুলি

Karma Khabar

 উত্তর দিনাজপুর জেলা আদালতে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশেই আবেদন করার সুযোগ

পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বড় সুখবর এসেছে। সম্প্রতি Office of the District Judge, Uttar Dinajpur এর পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার ফাস্ট ট্র্যাক কোর্টগুলিতে চুক্তিভিত্তিক উপায়ে কর্মী নিয়োগ করা হবে। নারী ও পুরুষ উভয়েই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এখানে অষ্টম শ্রেণী পাশ প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন ।






যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন, বিশেষ করে কম শিক্ষাগত যোগ্যতায় চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্টেনোগ্রাফার এবং পিয়ন পদে কর্মী নেওয়া হবে। নিচে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করা হলো।

উত্তর দিনাজপুর জেলা আদালতে কর্মী নিয়োগ

নিয়োগকারী সংস্থা 

উত্তর দিনাজপুর জেলা আদালত (Office of the District Judge, Uttar Dinajpur)।

পদের নাম 

স্টেনোগ্রাফার ও পিয়ন।

নিয়োগের ধরন চুক্তিভিত্তিক।

শিক্ষাগত যোগ্যতা 

অষ্টম শ্রেণী পাস থেকে আবেদন শুরু।

আবেদন পদ্ধতি অফলাইন।

অফিসিয়াল ওয়েবসাইট 

https://uttardinajpurdcourts.gov.in

স্টেনোগ্রাফার

•  এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক (10+2) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

•  ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।

•  ইংরেজিতে শর্ট-হ্যান্ডের গতি প্রতি মিনিটে ৮০টি শব্দ (80 w.p.m.) হতে হবে।

•  ইংরেজিতে টাইপিং-এর গতি প্রতি মিনিটে ৩০টি শব্দ (30 w.p.m.) থাকা আবশ্যক।

•  কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে।

পিয়ন

•  প্রার্থীকে ন্যূনতম অষ্টম (Class VIII) শ্রেণী পাস হতে হবে।

•  অফিসের কাজকর্ম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

বয়সসীমা

এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের বেশি হওয়া চলবে না।

বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ভালো অংকের মাসিক বেতন দেওয়া হবে। যদিও বেতনের পরিমাণ সঠিকভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


•  প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

•  নিজের হাতে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন।

•  নির্দিষ্ট স্থানে নিজের সই করা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আটকে দিন।

•  আবেদনপত্রের সাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, PPO (Pension Payment Order) এবং একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের দেওয়া ফিটনেস সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্ট্যাড ফটোকপি যুক্ত করুন।

•  সম্পূর্ণ আবেদনপত্রটি খামে ভরে স্পীড পোস্টের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।

•  এখানে আবেদনের জন্য কোন টাকা লাগবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The District Judge, District Court, Uttar Dinajpur at Raiganj, Pin Code – 733134

স্টেনোগ্রাফার

এই পদের ক্ষেত্রে স্কিল টেস্ট, ইংরেজি টাইপিং টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন হবে।

পিয়ন

এই পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউ এর সময় এবং স্থান

সকাল সাড়ে ১১ টার মধ্যে সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য গিয়ে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে এই স্থানে,

ফার্স্ট ফ্লোর, নিউ কোর্ট বিল্ডিং, উত্তর দিনাজপুর।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

•  আবেদনের শেষ তারিখ: ৮ই জুন, ২০২৬।

•  যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৫ই জুন, ২০২৬।

•  ইন্টারভিউ ও স্কিল টেস্টের তারিখ: ২০শে জুন, ২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.