পোস্টগুলি

যুব শক্তি প্রকল্প 2026 | Yuva Shakti Scheme Apply, Eligibility & ₹3000 Monthly Benefit

Karma Khabar

 যুব শক্তি প্রকল্প ২০২৬: কারা পাবেন ৩,০০০ টাকা? আবেদন কবে ও কীভাবে করবেন জানুন

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্প পত্রে ঘোষণা করা হয়েছিল ‘যুব শক্তি’ প্রকল্পের। এবার সরকার গঠনের পর সেই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। জানানো হয়েছে, আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যে এই প্রকল্প চালু হতে পারে।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক-যুবতীদের প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) মারফত পাঠানো হবে।

যুব শক্তি প্রকল্প ফর্ম

প্রকল্পের নাম যুব শক্তি।

সুবিধা 

প্রতি মাসে ৩০০০ টাকা।

মাধ্যম 

সরাসরি DBT এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে।

কারা পাবেন 

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা।

আবেদনের প্রক্রিয়া –

আবেদনের সময়সীমা –

যুব শক্তি ভরসা কার্ড

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্যের প্রাক্তন তৃনমূল কংগ্রেস সরকার চালু করেছিল ‘যুব সাথী’ প্রকল্প। যার মাধ্যমে শিক্ষিত বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হত। তারই অনুকরণে বিজেপি চালু করেছে ‘যুব শক্তি’। শুধু এখানে টাকার পরিমান ডবল। জানানো হয়েছে, যারা ‘যুব শক্তি’ প্রকল্পে আবেদন করবেন, তাদের ‘যুব শক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card) দেওয়া হবে। এটি এমন একটি পরিচয়পত্র যা নিশ্চিত করে যে আপনি রাজ্য সরকারের এই বেকার ভাতা পাওয়ার জন্য যোগ্য। সহজ কথায়, এটি হলো আপনার বেকারত্বের সময় সরকারের দেওয়া একটি ‘গ্যারান্টি কার্ড’।

যুব শক্তি প্রকল্প কারা পাবে

•  আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। ভিন রাজ্যের কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না।

•  আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। অর্থাৎ, সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় কর্মরত থাকলে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না। এমনকি যাদের নিজস্ব ব্যবসা আছে এবং তা থেকে নির্দিষ্ট আয়ের বেশি উপার্জন হয়, তারাও এর বাইরে থাকবেন।

•  প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর ডিগ্রিধারীরাও (যেমন—উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েট, আইটিআই) আবেদন করতে পারবেন।

•  আবেদনকারীর নাম রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে (Employment Exchange) নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।

যুব শক্তি প্রকল্প age limit

যুব শক্তি’ প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অন্তত ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

যুব শক্তি প্রকল্প apply

যুব শক্তি প্রকল্পে নতুন আবেদন কিভাবে করতে হবে? অনলাইনে না অফলাইনে আবেদন চলবে? সেই সব নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো করা হয়নি। সরকারের তরফে যেকোনো আপডেট এলেই তা সবার আগে এখানে ছাড়া হবে।

যুব শক্তি প্রকল্প online apply date

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন ২০২৬ থেকেই রাজ্যে ‘যুব শক্তি’ প্রকল্পের কাজ শুরু হবে। জানানো হয়েছে, যারা যারা পূর্বে যুব সাথী ভাতা পেতেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে এই প্রকল্পে ট্রান্সফার করা হবে। তবে ভেরিফিকেশনের পর একমাত্র যারা যোগ্য, তারাই টাকা পাবেন। অন্যদিকে যারা নতুন, তাদের নির্দিষ্ট মাধ্যমে আবেদন করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.