পোস্টগুলি

মালদার স্কুলে গ্রুপ ডি ও বিভিন্ন পদে নিয়োগ

Karma Khabar

 মালদার স্কুলে গ্রুপ ডি ও বিভিন্ন পদে নিয়োগ ২০২৬: শুধু ইন্টারভিউ দিয়েই চাকরির সুযোগ

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও একটি বড় সুখবর সামনে এসেছে। সম্প্রতি রাজ্যের জনশিক্ষা প্রসার দপ্তর ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মাধ্যমে মালদা জেলায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ হলো—এখানে কোনো লিখিত পরীক্ষা বা অনলাইন পরীক্ষা নেই। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা দ্রুত চাকরি পেতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন, যদি তারা মালদা জেলার স্থায়ী বাসিন্দা হন।

মালদার স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মালদা জেলার দুটি গুরুত্বপূর্ণ স্কুলে নিয়োগ হবে, যার মধ্যে রয়েছে অধিকার রেসিডেন্সিয়াল স্কুল ফর দি মেন্টালি রিটারডেড এবং নরেন্দ্র নাথ মেমোরিয়াল স্কুল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর মাল্টিপল ডিসএবল। যেসমস্ত পদে লোক নেওয়া হবে সেগুলি হল,

•  শিক্ষক (বিভিন্ন বিষয়ের)।

•  হোস্টেল সুপারিনটেনডেন্ট।

•  স্পিচ থেরাপিস্ট।

•  গ্ৰুপ ডি কর্মী।

•  ফিজিওথেরাপিস্ট।

•  মনোবিজ্ঞানী।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার।

শিক্ষক (বিশেষ শিক্ষা)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (PG), স্নাতক (অনার্স বা পাস) অথবা উচ্চমাধ্যমিক পাশ।

অভিজ্ঞতা: শিক্ষকতায় ৫ বছরের অভিজ্ঞতা এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে অন্তত ৬ মাসের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

হোস্টেল সুপারিনটেনডেন্ট

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) পাশ। শ্রবণ, দৃষ্টিহীন বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে পড়াশোনার সার্টিফিকেট থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ মাসের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

গানের শিক্ষক

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কণ্ঠসঙ্গীতে (Vocal) ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

অভিজ্ঞতা: বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফিজিওথেরাপিস্ট

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ এবং ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

অভিজ্ঞতা: বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিষ্ঠানে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

স্পিচ থেরাপিস্ট

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ এবং স্পিচ থেরাপিতে ডিপ্লোমা সার্টিফিকেট দরকার।

অভিজ্ঞতা: সরকারি স্বীকৃত কোনো বিশেষ স্কুলে ন্যূনতম ৬ মাসের কাজের অভিজ্ঞতা।

মনোবিজ্ঞানী

শিক্ষাগত যোগ্যতা: অ্যাপ্লাইড সাইকোলজিতে (Applied Psychology) এম.এ. বা এম.এসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: মানসিক ও বহুমুখী প্রতিবন্ধী শিশুদের মনস্তাত্ত্বিক পরীক্ষা করার ক্ষমতা থাকতে হবে।

গ্রুপ-ডি কর্মী

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

অভিজ্ঞতা: যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে ৬ মাসের কাজের অভিজ্ঞতা।

বেতন

বেতনের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইন্টারভিউয়ের সময়ে প্রার্থীর সঙ্গে কথা বলে এ বিষয়ে ঠিক করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগে থেকে কোনো অনলাইন বা অফলাইন আবেদনের প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের দিন সরাসরি একটি সাদা কাগজে আবেদনপত্র পূরণ করে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র


আবেদনকারীদের ইন্টারভিউয়ের দিন নিম্নলিখিত নথিগুলি সঙ্গে আনতে হবে:

•  সাদা কাগজে ফিলাপ করা আবেদনপত্র।

•  আপডেট করা বায়োডাটা।

•  দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

•  আধার কার্ড ও ভোটার কার্ডের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।

•  শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমস্ত সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা আগে নেওয়া হবে না। শুধু ইন্টারভিউ তে উত্তীর্ণ হলেই সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের ডিটেইল

•  ইন্টারভিউয়ের তারিখ: ৩রা এপ্রিল, ২০২৬ (শুক্রবার)।

•  সময়: দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে।

•  স্থান: উমা রায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (বাঘা যতীন ক্লাবের উল্টো দিকে), উমা রায় সরণি, ২ নং গভঃ কলোনী, পোঃ মোকদমপুর, জেলা: মালদা।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.