উত্তর দিনাজপুরে শিক্ষক নিয়োগ ২০২৬: উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন, ইন্টারভিউ দিয়েই চাকরির সুযোগ
পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থী শিক্ষকতার পেশায় নিজেদের ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য দারুণ একটি সুযোগ সামনে এসেছে। উত্তর দিনাজপুর জেলার একটি বেসরকারি স্কুলে সম্প্রতি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয়ের জন্য একাধিক শিক্ষক নিয়োগ করা হবে। সবচেয়ে বড় বিষয় হল, কিছু পদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। ফলে নতুন প্রার্থীদের জন্যও এটি একটি বড় সুযোগ।
উত্তর দিনাজপুরের স্কুলে শিক্ষক নিয়োগ
এই বিজ্ঞপ্তি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার গ্ৰীন ভিউ পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুল মারফত জারি হয়েছে। মোট ৮টি বিষয়ে শিক্ষাদানের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। কোন বিষয়ে কটি শূন্যপদ রয়েছে নীচে তার বিবরণ দেওয়া হলো।
কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে?
স্কুল কর্তৃপক্ষ মোট ৮টি আলাদা বিষয়ে শিক্ষক নিয়োগের কথা জানিয়েছে। নিচে বিষয়ভিত্তিক শূন্যপদের বিবরণ দেওয়া হলো—
ফিজিক্স (Physics) – ১টি পদ
কেমিস্ট্রি (Chemistry) – ১টি পদ
গণিত (Mathematics) – ১টি পদ
কম্পিউটার (Computer) – ১টি পদ
স্পেশাল এডুকেটর – ১টি পদ
ওয়েলনেস টিচার – ১টি পদ
হিন্দি (Hindi) – ১টি পদ
মাদার টিচার (শুধুমাত্র মহিলা) – ২টি পদ
মোট মিলিয়ে এখানে ৯টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে।
বিস্তারিত যোগ্যতা:
ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত
B.Sc অথবা M.Sc ডিগ্রি এবং সাথে B.Ed থাকতে হবে।
কম্পিউটার শিক্ষক
BCA বা B.Sc (Computer Science) এবং সাথে B.Ed বা D.El.Ed থাকতে হবে।
স্পেশাল এডুকেটর
গ্র্যাজুয়েশন এবং Special Education-এ B.Ed বা D.El.Ed।
ওয়েলনেস টিচার
BA বা B.Sc (Psychology)।
হিন্দি শিক্ষক
BA বা MA (Hindi) এবং সাথে B.Ed।
মাদার টিচার (মহিলা)
উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন এবং D.El.Ed।
এখানে দেখা যাচ্ছে, মাদার টিচার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা সম্ভব, যা অনেক প্রার্থীর জন্য সুবিধাজনক।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় এবং সম্মানজনক বেতন প্রদান করা হবে। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের জন্য থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এজন্য আপনার আপডেট করা এক কপি সিভি নীচের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পাঠাতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের যাচাই করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
• আবেদনের শেষ তারিখ: ২৮শে মার্চ, ২০২৬।
• ইন্টারভিউয়ের তারিখ: ২৯শে মার্চ, ২০২৬ (সকাল ১১টা থেকে)।
• কাজে যোগদানের তারিখ: ১লা এপ্রিল, ২০২৬।
যোগাযোগের তথ্য
ইমেল আইডি: gvpublicschool2022@gmail.com
যোগাযোগ নম্বর (WhatsApp): 8293047671 / 8617573755 / 8974562619 / 9593656838
ঠিকানা: Green View Public School
গ্রাম + পোস্ট: বিন্দোল, থানা: রায়গঞ্জ, জেলা: উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ – ৭৩৩১৫৬।
