দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য বিভাগে চাকরি ২০২৬: শুধু ইন্টারভিউ দিলেই সুযোগ!
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও একটি বড় সুখবর এসেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা সরকারি চাকরি করতে চান, বিশেষ করে স্বাস্থ্য বিভাগে কাজ করার ইচ্ছে রয়েছে, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
এই নিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ হলো—এখানে মূলত ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে লিখিত পরীক্ষার ঝামেলা নেই। ফলে যোগ্য প্রার্থীরা সহজেই এই চাকরির সুযোগ পেতে পারেন।
এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানব—কোন কোন পদে নিয়োগ হচ্ছে, কতগুলো শূন্যপদ রয়েছে, কী কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা বেতন দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে।
দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে একসঙ্গে ৬ ধরনের পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছে। জেলার স্বাস্থ্য দপ্তরের অফিস এবং বিভিন্ন হাসপাতালে কর্মীদের পোস্টিং দেওয়া হবে। কোন পদে কটি করে শূন্যপদ রয়েছে সেই হিসাব নিচে দেখে ।
পদগুলো হলো—
ডেন্টাল সার্জন (DEIC) – ১টি (UR)
ডেন্টাল টেকনিশিয়ান (DEIC) – ১টি (UR)
অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট – ১টি (UR)
ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP) – ১টি (EWS)
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (NMHP) – ৩টি (UR-1, SC-1, EWS-1)
ব্লক এপিডেমিওলজিস্ট (XV FC) – ১টি (EWS)
সব মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক শূন্যপদ রয়েছে। তাই বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন।
🎓 শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে:
• ডেন্টাল সার্জন: B.D.S ডিগ্রি এবং পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। সাথে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
• ডেন্টাল টেকনিশিয়ান: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট: ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বা B.Sc (Speech & Hearing) ডিগ্রি করা আবশ্যক।
• ল্যাবরেটরি টেকনিশিয়ান: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ এবং DMLT কোর্স করা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।
• ক্লিনিক্যাল সাইকোলজিস্ট: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি অথবা সাইকোলজিতে স্নাতকোত্তর এবং এম.ফিল থাকতে হবে।
• ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স বা এপিডেমিওলজিতে M.Sc অথবা BAMS/BHMS/BUMS সাথে MPH ডিগ্রি যেকোনো একটি থাকা আবশ্যক।
🎯 বয়সসীমা
এখানে আবেদন করতে গেলে একজন প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়েসে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
💰 বেতন কত?
এই নিয়োগে বেতনও বেশ ভালো দেওয়া হচ্ছে। পদের ভিত্তিতে বেতন আলাদা আলাদা—
ডেন্টাল সার্জন – ৪২,০০০ টাকা
ডেন্টাল টেকনিশিয়ান – ২২,০০০ টাকা
অডিওলজিস্ট – ২৫,০০০ টাকা
ল্যাব টেকনিশিয়ান – ২২,০০০ টাকা
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট – ৩০,০০০ টাকা
ব্লক এপিডেমিওলজিস্ট – ৩৫,০০০ টাকা
অর্থাৎ, যারা ভালো যোগ্যতা রাখেন তারা এখানে ভালো বেতনের চাকরি পেতে পারেন।
📝 কীভাবে আবেদন করবেন?
এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য,
1. প্রথমে https://www.hrb.wb.gov.in/ সাইটে গিয়ে “Online Applications” সেকশনে যান।
2. “Register Now” বাটনে ক্লিক করুন।
3. নাম, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং “Save” বাটনে ক্লিক করুন।
4. যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটি দিয়ে লগইন করুন।
5. আবেদনপত্র পূরণ করুন।
6. এরপর Save and Next করে পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার স্ক্যান করে আপলোড করুন।
7. আবার Save and Next করে আবেদন ফি জমা দিন।
8. সমস্ত তথ্য চেক করে ফর্মটি Submit করুন এবং প্রিন্ট আউট কপিটি ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দিন।
💵 আবেদন ফি
আবেদন করার জন্য সামান্য ফি দিতে হবে—
জেনারেল ক্যাটাগরি: ১০০ টাকা
সংরক্ষিত শ্রেণি: ৫০ টাকা
📊 নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে?
নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর আগে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট নেওয়া হতে পারে। মোট ১০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
📅 গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখা খুবই জরুরি—
আবেদন শুরু: ১৭ মার্চ ২০২৬
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৫ এপ্রিল ২০২৬
আবেদন শেষ: ০৬ এপ্রিল ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)
