পোস্টগুলি

Reserve Bank of India Office Attendant Recruitment 2026 – মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ

Karma Khabar

 মাধ্যমিক পাশে রিজার্ভ ব্যাংকে অফিস অ্যাটেন্ড্যান্ট নিয়োগ ২০২6 – বিস্তারিত তথ্য।



রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) সম্প্রতি Office Attendant (অফিস সহকারী) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ হবে RBI Office Attendant Recruitment – PY 2025 এর মাধ্যমে। সারা ভারত জুড়ে মোট ৫৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলে ৯০টি পদ রয়েছে।

এই চাকরির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তাই মাধ্যমিক পাশ করা প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

কোন কোন কেন্দ্রে নিয়োগ হবে?

এই নিয়োগ হবে RBI-র বিভিন্ন অফিসে, যেমন –

কলকাতা, গুয়াহাটি, পাটনা, কানপুর-লখনউ, দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে।

Office Attendant পদে কাজ কী?

অফিস অ্যাটেন্ড্যান্ট পদে নিযুক্ত প্রার্থীদের মূলত নিচের কাজগুলি করতে হবে—

. অফিসের ফাইল ও নথিপত্র বহন

. ডাক বিতরণ ও অফিস সহায়তা

. ফটোকপি করা 

. অফিস খোলা ও বন্ধ করা

. অন্যান্য নন-ক্লারিক্যাল কাজ

শিক্ষাগত যোগ্যতা

. প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে

. গ্র্যাজুয়েট বা তার বেশি যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন না

. সংশ্লিষ্ট রাজ্যের ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে

বেতন ও সুযোগ-সুবিধা

এই পদে নির্বাচিত হলে প্রার্থীরা পাবেন—

.  বেসিক বেতন: ₹২৪,২৫০

.  মোট গ্রস বেতন: প্রায় ₹৪৬,০২৯ (HRA ছাড়া)

.  সঙ্গে থাকবে—

•  চিকিৎসা সুবিধা

•  বাসস্থান সুবিধা

•  পেনশন

•  ছুটি ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা

বয়সসীমা

•  বয়স হতে হবে ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছর

•  সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন

আবেদন প্রক্রিয়া (Online Apply)

এই নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

আবেদনের ধাপগুলো—

1. Rabit অফিসিয়াল ওয়েবসাইটে যান

2.  Recruitment for the post of Office Attendant – PY 2025 লিঙ্কে ক্লিক করুন

3.  New Registration করে নাম, মোবাইল নম্বর, ইমেল, জন্মতারিখ দিন

4.  OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন

5.  আবেদন ফর্ম পূরণ করুন

6.  প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

7.  আবেদন ফি দিয়ে ফর্ম সাবমিট করুন

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় যেসব ডকুমেন্ট লাগবে—

•  পাসপোর্ট সাইজ ছবি

•  মাধ্যমিকের মার্কশিট

•  পরিচয়পত্র (আধার / ভোটার / প্যান)

•  জন্ম প্রমাণপত্র

•  ঠিকানার প্রমাণ

•  জাতিগত শংসাপত্র (যদি থাকে)

•  প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে)

•  এক্স-সার্ভিসম্যানদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ হবে দুটি ধাপে—

 ১ অনলাইন লিখিত পরীক্ষা

বিষয়সমূহ—

•  General English

•  General Intelligence

•  General Knowledge

•  Numerical Abilityমোট নম্বর: ১২০

•  সময়: ৯০ মিনিট

প্রতি ভুল উত্তরে ¼ নম্বর কাটা যাবে

২  Language Proficiency Test (LPT)

এই পরীক্ষায় অকৃতকার্য হলে প্রার্থী নিয়োগ থেকে বাদ পড়বেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ১৫ জানুয়ারি ২০২৬

আবেদন শেষ: ৪ ফেব্রুয়ারি ২০২৬

অনলাইন পরীক্ষা: ২৮ ফেব্রুয়ারি – ১ মার্চ ২০২৬

সময় নষ্ট না করে শেষ তারিখের আগেই আবেদন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.