এই পদটি কন্ট্র্যাকচুয়াল ভিত্তিতে হবে, তবে ভালো পারফরম্যান্স করলে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করা হলো।
১. পদ সংক্রান্ত তথ্য
- পদের নাম: Assistant Data Protection Officer (ADPO)
- মোট শূন্যপদ: ১টি
- পোস্টিং লোকেশন: মুম্বাই (Bank-এর সিদ্ধান্ত অনুযায়ী অন্যত্র বদলিও হতে পারে)
- বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2025-26/07
২. বয়সসীমা (As on 01.08.2025)
- সর্বনিম্ন বয়স: 35 বছর
- সর্বোচ্চ বয়স: 45 বছর
- সরকারি নিয়ম অনুযায়ী PwBD প্রার্থীরা বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাবেন।
৩. শিক্ষাগত যোগ্যতা
-
ন্যূনতম যোগ্যতা: Graduation বা সমতুল্য ডিগ্রি
-
অতিরিক্ত পেশাগত যোগ্যতা (Compulsory Professional Qualification):
প্রার্থীকে নিম্নলিখিত যে কোনো একটি Privacy Professional Certification থাকতে হবে –- CIPP/E
- CIPM
- CIPT
- DCPP
- DCPLA/DCPO
(এই সার্টিফিকেটগুলো নির্দিষ্ট শেষ তারিখের মধ্যে বৈধ হতে হবে।)
-
Preferred Qualification:
- CFE / CIPP / CISM / CISA / ISO 27001
৪. অভিজ্ঞতা (Post Qualification Experience)
- কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কর্পোরেট সেক্টরে এক্সিকিউটিভ/ম্যানেজারিয়াল ভূমিকাতে।
- এর মধ্যে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে Data Privacy Laws এবং Regulation নিয়ে কাজের ক্ষেত্রে।
৫. প্রয়োজনীয় দক্ষতা
প্রার্থীর মধ্যে নিম্নলিখিত স্কিল থাকতে হবে –
- Data Privacy Regulations সম্পর্কিত গভীর জ্ঞান
- GDPR, UK Data Protection Act 2018, India’s PDPB Act 2023 ইত্যাদি আইন সম্পর্কে ধারণা
- Data mapping, Data classification, Data Flow Diagram তৈরি করার অভিজ্ঞতা
- IT Security, Information Security সম্পর্কিত কার্যকরী জ্ঞান
- Policy তৈরি, Training পরিচালনা এবং Team Management-এ দক্ষতা
- Analytical skills, Multi-tasking ক্ষমতা ও নেতৃত্বদানের দক্ষতা
৬. কাজের দায়িত্ব (Job Profile)
Assistant Data Protection Officer পদে নির্বাচিত প্রার্থীকে যেসব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে –
- ডেটা প্রোটেকশন আইন ও রেগুলেশন অনুযায়ী ব্যাংকের নীতি নির্ধারণ ও তার বাস্তবায়ন করা।
- ডেটা প্রসেসিং অ্যাক্টিভিটিস এর রেকর্ড রাখা এবং Data Flow Diagram তৈরি করা।
- নতুন প্রক্রিয়া ও নীতিমালা প্রণয়নের সময় আইনি টিম ও IT টিমের সঙ্গে সমন্বয় করা।
- সমস্ত কর্মীদের ডেটা প্রোটেকশন আইন সম্পর্কে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া।
- ডেটা সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট (DSAR) সম্পর্কিত কাজ সমাধান করা।
- ব্যাংকের নতুন IT সিস্টেম এবং প্রসেসের জন্য Privacy Impact Assessment তৈরি করা।
- ডেটা ব্রিচ হলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা এবং Supervisory Authority-এর সঙ্গে যোগাযোগ রাখা।
- HR ও লিগ্যাল টিমকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া।
৭. বেতন ও সুবিধা (Remuneration & Contract Period)
- সর্বোচ্চ CTC: বছরে 45 লক্ষ টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে কমবেশি হতে পারে)।
- Variable Pay (PLP): Performance Linked Pay হিসেবে ৩০% পর্যন্ত পাওয়া যাবে।
- Annual Increment: প্রতি বছর ১০% পর্যন্ত ইনক্রিমেন্ট।
- চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ৩ বছর, পারফরম্যান্সের ভিত্তিতে আরও বাড়ানো যেতে পারে।
৮. আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন লিংক: https://bank.sbi/web/careers/current-openings
- আবেদন শুরু: 25 আগস্ট 2025
- আবেদনের শেষ তারিখ: 15 সেপ্টেম্বর 2025
- আবেদন ফি:
- General/OBC/EWS: ₹750/-
- SC/ST/PwBD: ফ্রি
৯. প্রয়োজনীয় ডকুমেন্ট (PDF আকারে আপলোড করতে হবে)
- Recent Photograph & Signature
- Brief Resume
- ID Proof
- Date of Birth Proof
- PwBD Certificate (যদি প্রযোজ্য হয়)
- Educational Certificates ও Marksheets
- Experience Certificates
- Last 3 মাসের Salary Slip
- No Objection Certificate (NOC)
- CTC Negotiation Form
১০. বাছাই প্রক্রিয়া (Selection Process)
- Shortlisting: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।
- Interview: শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। (১০০ নম্বরের উপর ভিত্তি করে)
- Final Selection: Interview-এ প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে।
- CTC Negotiation: নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত বেতন নির্ধারণ হবে।
১১. অন্যান্য শর্তাবলী
- প্রার্থীদের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অন্য কোনো প্রতিষ্ঠান/কোম্পানিতে কর্মরত থাকলে যোগদানের আগে NOC জমা দিতে হবে।
- ভুল তথ্য দিলে নিয়োগ বাতিল হবে।
- ব্যাংক যে কোনো সময় বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে।
১২. কেন এই চাকরি আকর্ষণীয়?
- SBI ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক, যেখানে কাজ করলে মর্যাদা এবং স্থায়িত্ব দুই-ই পাওয়া যায়।
- ডেটা প্রোটেকশন বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই পদে কাজের অভিজ্ঞতা থাকলে ভবিষ্যতে দেশ-বিদেশে বিশাল ক্যারিয়ারের সুযোগ রয়েছে।
- উচ্চ বেতন, পারফরম্যান্স ইনসেনটিভ এবং ইনক্রিমেন্ট – সব মিলিয়ে এটি একটি লাভজনক ক্যারিয়ার অপশন।
SBI Assistant Data Protection Officer: পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিঃসন্দেহে ডেটা প্রোটেকশন ও প্রাইভেসি ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ। যারা IT Security, Data Privacy এবং Corporate Compliance নিয়ে কাজ করতে চান, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন।
আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে এবং যোগ্যতা মিলিয়ে নিশ্চিত হতে হবে।
এই ছিল SBI-এর Assistant Data Protection Officer নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আর্টিকেল।