পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন ব্লকে গ্রামীণ স্বাস্থ্য কর্মী বা ASHA Worker নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি মূলত মহিলাদের জন্য একটি চমৎকার সুযোগ যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবা করতে চান।
এই চাকরি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হলেও নিয়মিত কর্মদিবসে কাজ ও ইনসেনটিভসহ সম্মানী প্রদান করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
নিয়োগকারী সংস্থা: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি
কাজের স্থান: পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক
পদের নাম: গ্রামীণ স্বাস্থ্য কর্মী (ASHA Worker)
শূন্যপদের সংখ্যা: বিভিন্ন ব্লকে ভিন্ন ভিন্ন (ব্লকভিত্তিক শূন্যপদের তালিকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে রয়েছে)
যোগ্যতা:
- আবেদনকারীর অবশ্যই স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (ম্যাট্রিক/১০ম শ্রেণী) পাশ।
- শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
- বয়স সীমা: ৩০-৪০ বছর (SC/ST প্রার্থীদের জন্য ২২-৪০ বছর পর্যন্ত ছাড় রয়েছে)।
বেতন ও সুযোগ-সুবিধা:
- প্রতিমাসে নির্ধারিত সম্মানী (ব্লকের নিয়ম অনুযায়ী), এবং ইনসেনটিভ
- সরকারি প্রশিক্ষণের সুযোগ
- স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা
আবেদন করার নিয়ম:
- আবেদন করতে হবে অফলাইনে, অনলাইন আবেদন নেই।
- নিজের ব্লকের স্বাস্থ্য কেন্দ্র বা BMOH (Block Medical Officer of Health) অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফর্ম পাওয়া যেতে পারে।
- আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- পূরণ করা আবেদন ফর্ম
- মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট (ফটোকপি)
- জন্মতারিখের প্রমাণপত্র (যেমন: জন্ম সনদ/মাধ্যমিক অ্যাডমিট)
- বাসস্থানের প্রমাণ (রেশন কার্ড/ভোটার আইডি)
- জাতিগত শংসাপত্র (SC/ST হলে)
- ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
সব নথি স্ব-প্রত্যয়িত (Self-attested) করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান:
- আপনার নিজস্ব ব্লকের BMOH অফিসে (Block Medical Officer of Health) আবেদনপত্র সরাসরি জমা দিতে হবে।
- অফিস সময়: সকাল ১১টা থেকে বিকেল ৪টা (সরকারি কর্মদিবসে)
- জমা দেওয়ার সময় অফিস থেকে রিসিভ কপি/রশিদ সংগ্রহ করতে ভুলবেন না।
উদাহরণস্বরূপ:
যদি আপনি বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকের অন্তর্গত হন, তাহলে জমা দেবেন:
BMOH Office, Ausgram Block Primary Health Centre, Purba Bardhaman
শেষ তারিখ:
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫
গুরুত্বপূর্ণ তথ্য:
এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হলেও ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সমাজসেবামূলক কাজে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন:
👉 karma khabar