ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) এবার ১১,000-এরও বেশি ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের বিভিন্ন সরকারি ব্যাংকে কর্মী নিয়োগের এই সুবর্ণ সুযোগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ আগস্ট ২০২৫ থেকে।
শূন্যপদ:
- মোট পদ: প্রায় ১১,৫০০+
- পোস্ট: Clerk (CRP Clerks-XV)
গুরুত্বপূর্ণ তারিখ:
- আবেদন শুরু: ১ আগস্ট ২০২৫
- শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫
- প্রিলিমিনারি পরীক্ষা: সেপ্টেম্বর ২০২৫
- মেইন পরীক্ষা: অক্টোবর ২০২৫
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
- কম্পিউটার জ্ঞান আবশ্যক
- আবেদনকারীর বয়স: ২০ থেকে ২৮ বছর (SC/ST/OBC/PwD প্রার্থীদের জন্য ছাড় আছে)
আবেদন ফি:
- General/OBC: ₹850
- SC/ST/PwD: ₹175
আবেদন পদ্ধতি (অনলাইন):
- অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.ibps.in
- “CRP Clerks-XV” লিঙ্কে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করুন
- প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন
- ছবি, সিগনেচার, ফিঙ্গারপ্রিন্ট ও ডিক্লারেশন আপলোড করুন
- অনলাইনে আবেদন ফি জমা দিন
- ফর্ম সাবমিট করে রসিদ ডাউনলোড করে রাখুন
পরীক্ষা পদ্ধতি:
- দু’টি ধাপে পরীক্ষা:
- Prelims (100 নম্বর)
- Mains (200 নম্বর)
- পরীক্ষায় থাকবে ইংরেজি, রিজনিং, অ্যাপ্টিটিউড, জেনারেল ফিনান্স ইত্যাদি
নোট: এই নিয়োগে পশ্চিমবঙ্গসহ ভারতের সব রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের আগে পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিন।